রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামির পক্ষে সংবাদ সম্মেলন: বক্তাবলীর বিএনপি নেতা জাকিরকে শোকজ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার আসামির পক্ষে সংবাদ সম্মেলন করায় ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির সর্দারকে শোকজ করেছে ইউনিয়ন বিএনপি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বক্তাবলী ইউনিয়ন বিএনপির  দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার এর স্বাক্ষরিত ইউনিয়ন বিএনপি জাকিরকে শোকজ করা হয়।
বিএনপি সূত্রে জানা যায়, বক্তাবলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির সর্দার দলীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তারকৃত বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদের পক্ষে সংবাদ সম্মেলন করে। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ। তাকে আগামী ৩ দিনের মধ্যে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকিরের বরাবর কারন দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়।
বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে একজন ওয়ার্ড  বিএনপির সভাপতির নেতৃত্বে দলীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার আসামির পক্ষে সংবাদ সম্মেলন করে। তাই জাকির সরদারকে শোকজ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102