বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

সোনারগাঁয়ে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বৃক্ষবিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষবিতরণ কর্মসূচি করেছে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ টুরিস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ দেলেয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোহাম্মদ নুরুল আলম,সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র বর্মন, সোনারগাঁ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার এবং সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম।

কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন। বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মশিউর রহমান রনি বলেন, “রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন হিসেবে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রবাসে থেকেও মো. আতাউর রহমান আমাদের জন্য যে কাজগুলো করছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান মুঠোফোনে জানান, পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর ভাষায়, “আজকের একটি চারা, আগামীর সবুজ সারা।”

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকেরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, গাছ লাগানো শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102