বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

না’গঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ৭০টি মণ্ডপে আর্থিক অনুদান দিচ্ছেন মাসুদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ 🪪

প্রেস বিজ্ঞপ্তি

দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উদযাপনে পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ৭০টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

প্রথম ধাপের অনুদান প্রদান অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে ১৪নং ওয়ার্ডের নতুন পালপাড়া সত্যধাম মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ শহরের ৪২টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হবে।

দ্বিতীয় ধাপে, আগামী ২৭ সেপ্টেম্বর বন্দর উপজেলার স্বামী দ্বিগবিজয় ব্রহ্মচারী আশ্রম, প্রেমতলা, লাঙ্গলবন্দে আয়োজিত এক অনুষ্ঠানে বন্দর উপজেলার ২৮টি দুর্গাপূজা মণ্ডপের আয়োজকদের হাতে অনুদান তুলে দেওয়া হবে।

অনুদান প্রদান প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমাদের বাংলাদেশ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকল ধর্ম ও সম্প্রদায়ের পাশে দাঁড়ানোই একজন রাজনীতিকের প্রকৃত দায়িত্ব।”

এই আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে মাসুদুজ্জামান মাসুদ সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং সকল নাগরিকের অধিকার রক্ষায় তাঁর প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করলেন। তাঁর এই মহৎ উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102