মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গিয়াসউদ্দিন আরও বলেন, “সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের পারস্পরিক সম্পর্ক জোরদার করে নতুন পরিকল্পনা নিয়ে নির্বাচনের জন্য কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচন জাতির জন্য বিশেষ করে বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করেছি।”
তিনি অভিযোগ করেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী নির্বাচনে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের পছন্দের নেতা বেছে নেওয়ার জন্য। একইসঙ্গে তিনি বলেন, “২০২৪-এর পরাজিত ও পালাতক স্বৈরাচার এবং কিছু রাষ্ট্র ও স্বার্থান্বেষী গোষ্ঠী নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।”
গিয়াসউদ্দিন সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন—সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ-আলম মুকুল, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার, সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দিন, যুবদল নেতা আশরাফ প্রধান, কামাল হোসেন, বদরুল আলম মোল্লা, ছাত্রদল নেতা রবিউল প্রধান, তরিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।