বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

সোনারগাঁয়ে গাছের চারা বিতরণে জোরদার পরিবেশ সচেতনতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ 🪪
বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সোনারগাঁও পৌরসভার উদ্যোগে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে পরিবেশ উন্নয়নে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার এই কার্যক্রমটি সোনারগাঁও জি আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াছিন নোবেল, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা খন্দকার সানোয়ার, সোনারগাঁও উপজেলা তাতীদল সভাপতি বুলবুল আহমেদ, পৌরসভা তাতীদল সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক মো মিলন পাঠান।
সভাপতিত্ব করেন সোনারগাঁও পৌরসভা তাতীদল সভাপতি আলী আকবর।
উক্ত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ও স্থানীয়রা পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার পাশাপাশি গাছ রোপণের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102