শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি এবং কার্তুজসহ তিন অস্ত্রধারী যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

র‍্যাব-১১ এর সিপিএসসি, আদমজীনগর ইউনিটের একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন খোরশেদ (৪৬), রিপন (৩০) এবং জয় (২৬)। তাদের সবার বাড়িই সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায়।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ‘Made in England’ লেখা একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ফ্লেয়ার গান, দুটি তাজা গুলি এবং দুটি কার্তুজ জব্দ করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানায়, তাদের কাছে থাকা অস্ত্রগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই। তারা এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102