মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

না’গঞ্জে অবৈধ কয়েল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ 🪪
নারায়ণগঞ্জ জেলার সৈয়দপুর এলাকায় অবৈধ কয়েল কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ।
অভিযানে দুটি অবৈধ কয়েল কারখানা উচ্ছেদ করা হয়। স্পট এক ফকিরবাড়ি, সৈয়দপুর এলাকায় আল ওয়ালি কেমিক্যাল অ্যান্ড কনজিউমার লি.নামে দুটি হিট চেম্বার বিশিষ্ট কয়েল কারখানা। স্পট  দুই ফকিরবাড়ি, মাদ্রাসা রোড এলাকায় একটি হিট চেম্বার বিশিষ্ট অবৈধ লিলি ব্ল্যাক কয়েল কারখানা
অভিযানকালে প্রায় ১০০ ফুট ৩/৪” ব্যাসের পাইপ, ৫০ ফুট হোজ পাইপ এবং একটি গ্যাস টানার মেশিন জব্দ করা হয়।এছাড়া কারখানাগুলোতে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল আবাসিক ডাবল বার্ণার ৩টি (মোট ৬৩ ঘনফুট/ঘন্টা)। ৩টি হিট চেম্বার (মোট ৮০০ ঘনফুট/ঘন্টা)।
সর্বমোট বিচ্ছিন্নকৃত লোড দাঁড়ায় ৮৬৩ ঘনফুট/ঘন্টা। ফলে মাসে প্রায় ২ লাখ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে উভয় কারখানার মালিকদের ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। তবে কোনো মামলা বা এফআইআর দায়ের করা হয়নি।
উল্লেখ্য, টানা বৃষ্টিপাতের কারণে নির্ধারিত একাধিক স্পটে অভিযান পরিচালনা সম্ভব হয়নি বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102