বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মিঠুন মিয়া’র শশুর ইন্তেকাল করেছেন  হয়রানি করলে ছাড় নেই: একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসপি মিজানের ব্যবস্থা সর্বমহলে প্রশংসিত মন্ত্রী আসেন, তৎপরতা বাড়ে, তারপর? — আসমাউল হুসনা ডা. জোবাইদা রহমানের ৫৫তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বিএনপি নেতা রেজা রিপন তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক

নগর ভাবনা’র উদ্যোগে জিমখানা লেকে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১২ 🪪

আমাদের নগর আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো”— এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নগর ভাবনা’র উদ্যোগে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২১ জুন) সকাল ৭:৩০ মিনিটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের জিমখানা-জল্লারপাড় লেক এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য, ‘নগর ভাবনা’র আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।

উদ্বোধনী বক্তব্যে অসিত বরণ বিশ্বাস বলেন, “এই নগর আমাদের সবার, এই নগরের লেক, পার্ক— সবই আমাদের। তাই নগরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে এবং জনসচেতনতা তৈরি করার মাধ্যমেই একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “সরকারি সম্পত্তি মানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তার মালিক, এই ধারণা ঠিক নয়। সরকারি সকল সম্পত্তির প্রকৃত মালিক জনগণ।”

এ সময় লেকের পানিতে বালিশ ও তোশক ভাসতে দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “একজন মানুষ চরম দায়িত্বহীন হলেই কেবল লেকের মধ্যে বালিশ ও তোশক ফেলতে পারে।” তিনি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

উক্ত পরিচ্ছন্নতা অভিযানে আরও অংশ নেন সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, যাদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট মাজহারুল হক রাজন, কাজী মাহবুবুল আলম জয়, মো. শাহাদাত হাসান সিমন, নিগার সুলতানা পলি, ডাক্তার রফিকুল ইসলাম, মো. ওমর ফারুক, মো. লিলু মিয়া, গোপাল ঘোষ, আবুল কালাম সাদিকা, রমেন্দ্র সরকার, অজয় বিশ্বাস রিপন, তুলসী কুন্ডু, মুন্নি সরদার, মো. শাহজাহানসহ বিভিন্ন এলাকার সদস্যরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102