বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

অনেকেই এখন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ঢোকার লাইনে দাঁড়িয়েছে : এড.সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৫৪ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকাসক্ত ও ভূমিদস্যুকে দলে ঠাঁই দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ থেকে অনেকেই এখন বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ভাবমূর্তির নেতারা ছাড়া আর কারও বিএনপিতে স্থান হবে না।

শনিবার (২১ জুন) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ধামগড় ইউনিয়ন শাখা আয়োজিত এক দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধামগড় ইউনিয়নের আমুর বটতলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাখাওয়াত হোসেন খান বলেন, “অনেকেই এখন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ঢোকার লাইনে দাঁড়িয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপারসনের নির্দেশে আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন—কোনো সন্ত্রাসী, মাদকাসক্ত, চাঁদাবাজ, ভূমিদস্যুরা বিএনপিতে ঠাঁই পাবে না। দলে এমন কেউ থাকলেও আজ থেকেই ভালো হয়ে যান, নাহলে জেলের জন্য প্রস্তুত থাকুন।”

দলের দুঃসময়ে যারা নিষ্ক্রিয় থেকে সরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন, তাদের সমালোচনা করে তিনি বলেন, “গত ১৫ বছর যারা জনগণের পাশে থেকে আন্দোলন করেছেন, তারাই দলের প্রকৃত শক্তি। কিন্তু যারা এই সময়ে গা ঢাকা দিয়ে সরকারের হালুয়া-রুটি খেয়েছে, তারা এখন এমপি হওয়ার স্বপ্ন দেখছে। তাদের স্থান নারায়ণগঞ্জ বিএনপিতে হবে না।”

এসময় নাম উল্লেখ না করে এক ব্যক্তির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, “কয়েকদিন আগে এক ব্যক্তি ৪-৫ হাজার গার্মেন্টস শ্রমিককে আপ্যায়ন করলেন। অথচ গত ১৫ বছর ধরে তিনি সেলিম ওসমানের প্রধান দোসর ছিলেন। তিনি আওয়ামী লীগের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সিটিজেন্স ব্যাংকের মালিক, যেখানে ক্ষমতাসীন দলের নেতাদেরও শেয়ার রয়েছে।”

আলোচনা সভায় জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে সাখাওয়াত বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন মেজর জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং রণাঙ্গনে থেকে যুদ্ধ পরিচালনা করেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ পনেছ, সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুরজ্জামান বাদল, তাতী দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102