বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আর কোন ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দিবেনা দেশের জনগণ-এবিএম সিরাজুল মামুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩৩ 🪪
সন্ত্রাসী, ছিনতাই, চাঁদাবাজি, দুর্নীতি, যানজট ও জলাবদ্ধতামুক্ত এবং পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর ১৩ নং ওয়ার্ড শাখার এক কর্মী সমাবেশ ২০ জুন, ২০২৫ইং, শুক্রবার বিকাল সাড়ে চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। 
নারায়ণগঞ্জ মহানগরীর ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা রাশেদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম সিরাজুল মামুন বলেন দেশে আজ ইসলামের গণজোয়ার উঠেছে, আর কোন ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দিবেনা দেশের জনগণ। তাই আসুন আল্লাহর আইন বাস্তবায়নে সৎ ও যোগ্যা লোককে নির্বাচিত করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, হানিফ কবির বাবুল, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, সহ-সভাপতি মুফতী কাউসার আহমদ কাসেমী, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, শ্রমিক মজলিসের মহানগর সভাপতি ফারুক আহমদ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, মহানগর সাধারণ সম্পাদক সামসুর রহমান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102