শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

বাবার রাজনৈতিক পথচলার সঙ্গী ছেলে: গিয়াসউদ্দিনের এপিএস হলেন সাদরিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৩৭ 🪪

বাবার রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে এবার আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন ছেলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিযুক্ত হয়েছেন তার মেঝো ছেলে গোলাম মুহাম্মদ সাদরিল।

পারিবারিক পরিচয়ের পাশাপাশি সাদরিল নিজেও রাজনৈতিকভাবে পরিচিত মুখ। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং অতীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে জনগণের প্রতিনিধিত্ব করেছেন।

শুক্রবার (২০ জুন) মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “আমার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও সুশৃঙ্খল, সুনিপুণ ও সময়োপযোগীভাবে পরিচালনার লক্ষ্যে আমি আমার স্নেহের মেজো ছেলে জি. এম সাদরিলকে আমার ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবে দায়িত্ব প্রদান করছি।”

তিনি আরও আশা প্রকাশ করে বলেন, “আমি আশা করি, আমার দলের নেতৃবৃন্দ ও সহকর্মীবৃন্দ তাঁকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।”

এই নিয়োগের মাধ্যমে মুহাম্মদ গিয়াসউদ্দিনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং ছেলে সাদরিলের তারুণ্য ও সাংগঠনিক দক্ষতার সমন্বয় ঘটবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। এর ফলে নারায়ণগঞ্জে তাদের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102