বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

বন্ধু মহলের উদ্যোগে ক্রীড়াবিদ ওবায়েদ উল্লাহ মনার ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৯৮ 🪪

নারায়ণগঞ্জের মিশন পাড়ার কৃতি সন্তান, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ক্রিকেটার প্রয়াত ওবায়েদ উল্লাহ মনার ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২০ জুন) বাদ আছর শহরের মিশনপাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে তাঁর বন্ধু মহলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ওবায়েদ উল্লাহ মনা এবং আরেক প্রয়াত বন্ধু মমিন উল্লাহ ডেভিডের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে, বন্ধুরা মাসদাইর কবরস্থানে গিয়ে ওবায়েদ উল্লাহ মনার কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার শান্তিকামনা করেন।

এই দোয়া ও মিলাদ মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক সাহেব উল্লাহ রোমান, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব উল্লাহ তপন ও বরকত উল্লাহ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির ১ম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন এবং মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন প্রমুখ।

উল্লেখ্য, ওবায়েদ উল্লাহ মনা ছিলেন একজন প্রখর মেধাসম্পন্ন ক্রীড়াবিদ ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। এলাকার ক্রীড়াঙ্গনে তাঁর অবদান এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে আছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102