বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সোনারগাঁয়ে বিএনপি নেতা হাজী আব্দুর রহমান মুন্সীর কুলখানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৫৩ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির বর্ষীয়ান নেতা, সহ-সভাপতি ও বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রয়াত হাজী আব্দুর রহমান মুন্সীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের নাগপাড়ায় তাঁর নিজ বাসভবনে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।কুলখানি অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এতে অংশ নেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুমের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজী আব্দুর রহমান মুন্সী ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। তাঁর মৃত্যুতে দল একজন অভিভাবককে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।

উল্লেখ্য, হাজী আব্দুর রহমান মুন্সী (৮২) দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গত ২২ মে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102