বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ উদ্যোগে সাড়া দিয়ে নিজের লাগানো ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন মাসুদুজ্জামান মাসুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৬০ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রশংসিত উদ্যোগ ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’-এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জেলার আলোচিত ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ। ঈদ পরবর্তী সময়ে শহরকে পরিচ্ছন্ন রাখতে তিনি নিজের উদ্যোগে লাগানো সমস্ত ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণের কাজ শুরু করেছেন।

সোমবার (১৬ জুন) সকাল থেকে মাসুদুজ্জামান মাসুদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল জেলার বিভিন্ন স্থান থেকে এসব প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলার কাজ শুরু করে। ঈদ উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন এবং সম্প্রতি অনুষ্ঠিত বিশাল ঈদ পুনর্মিলনীকে সামনে রেখে এই ব্যানার-ফেস্টুনগুলো লাগানো হয়েছিল। কার্যক্রম শেষে দ্রুততম সময়ে এগুলো অপসারণের এই উদ্যোগকে শহরের সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।

এর আগে, গত শনিবার (১৪ জুন) শহরের বরফকল সংলগ্ন বিআইডব্লিউটিএ’র মাঠে এক বিশাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন মাসুদুজ্জামান মাসুদ। ১৫ হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণে এই আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গসহ বিএনপির তৃণমূলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাজের সর্বস্তরের মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেয়। উল্লেখ্য, আয়োজনটি বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যথাযথ অনুমতি নিয়েই সম্পন্ন করা হয়েছিল।

এই পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে মডেল গ্রুপের জিএম (ডেভেলপমেন্ট) মনির সরদার বলেন, “নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ উদ্যোগের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এমডি জনাব মাসুদুজ্জামান মাসুদের নির্দেশে আমরা ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ শুরু করেছি। শহরকে পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নাগরিক দায়িত্ব। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই মহতী উদ্যোগের প্রতি আমাদের সমর্থন সর্বদা অব্যাহত থাকবে।”

রাজনৈতিক সংস্কৃতির গতানুগতিক ধারার বাইরে এসে নিজের প্রচারণার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার এই পদক্ষেপকে অনেকেই একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন। মাসুদুজ্জামান মাসুদের এই উদ্যোগ ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির সফল বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102