বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

আড়াইহাজার জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৬১ 🪪
প্রেস বিজ্ঞপ্তিঃ
আড়াইহাজার জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও দুপ্তারা ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -২   সংসদীয় আসনের  জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য  প্রার্থী ইলিয়াস মোল্লা গণসংযোগ করা কালে সন্ত্রাসী শাহজাহান শিকারী, শাহপরান শিকারী, শাহজালাল শিকারী, আমীর হোসেন, ঈমন, তরিকুল ও আবুল হোসেনের নেতৃত্বে  গণসংযোগে হামলা করা হয়েছে।
এসময় সন্ত্রাসীদের হামলায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল হোসেনসহ ৫ জন কর্মী আহত হয়।
গণসংযোগে সন্ত্রাসী হামলা ও আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ  ও
কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য  নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী  সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তারা বলেন, জনাব ইলিয়াস মোল্লা জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ দায়িত্বশীল এবং আড়াইহাজারের জনপ্রিয় জননেতা।  তার গণসংযোগে বাধা প্রদান ও হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
যুক্ত বিবৃতিতে তারা আরো বলেন, ০৫ আগষ্ট ফ্যাসিস্ট অপশক্তির বিদায়ের পর জনগণের প্রত্যাশা হচ্ছে,   দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে এবং একটি সহনশীল পরিবেশ বিরাজ করবে।  কিন্তু জুলাই বিপ্লবের পরও ফ্যাসিবাদী কায়দায় গণসংযোগে বাধা প্রদান, হামলা ও আহত করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।
তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এ জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বার্তা প্রেরক
হাফেজ আবদুল মোমিন
মহানগরী মিডিয়া সম্পাদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
নারায়ণগঞ্জ মহানগরী
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102