সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা ছিটমহল হতে চাই না’—সিটি কর্পোরেশনে না যাওয়ার দাবিতে এনায়েতনগর ৮নং ওয়ার্ডবাসীর মানববন্ধন চাষাড়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি মহিউদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক শরীফ সুমন নারায়ণগঞ্জে ফুটবলের হারানো ঐতিহ্য ও জাগরণ ফিরিয়ে আনতে চাই: রেজা রিপন

ইসলামই একমাত্র বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩০ 🪪
১নং ওয়ার্ডের উদ্যােগে ১১জুন বুধবার বিকালে বন্দর কলাবাগা এলাকায় এক সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য প্রার্থী  মাওলানা মঈনুদ্দিন আহমাদ  বলেন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও ইনসাফ পূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য আল কোরআনের শাসনের বিকল্প নাই। এসময় তিনি আরো বলেন একমাত্র ইসলামই পারে বৈষম্য মুক্ত একটি সমাজ ও রাষ্ট্র আমাদের কে উপহার দিতে। তাই আসুন আমরা সবাই মিলে বৈষম্য মুক্ত একটি সমাজ গঠনের জন্য ইসলামের দিকে ফিরে আসি। 
বন্দর ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ মুহাম্মদ সুমন রানার উপস্থাপনায় উক্ত সহযোগী সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা জামায়াত আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী। তিনি বলেন আল কুরআনের আইন আমাদের সমাজে অনুপস্থিত থাকার কারণেই আমাদের সমাজ  আজ  অশান্তিতে ভরপুর। সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এবং মানবতা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কোরআনের আইনের দিকেই ফিরে আসতে হবে। খোলাফায়ে রাশেদার আলোকে এক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেখানে ছোট বড় ধনী গরিব সহায় কিংবা অসহায় এবং আমির ফকির এক কাতারে থাকবে। জামায়াত ঠিক এমন একটি কল্যাণ রাষ্ট্র করতে চায় যেখানে কোন প্রকার বৈষম্য থাকবে না। তিনি আরো বলেন জামায়াত নিজে দুর্নীতি করে না এবং কাউকে দুর্নীতি করতেও দিবেনা। জামায়াত একমাত্র আল্লাহর উপর ভরসা করে তারই সন্তুষ্টি লাভের জন্য যুগে
র পরে যুগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং  যাবে ইনশাআল্লাহ।
উক্ত সহযোগী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে  আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক সভাপতি মাওলানা কাউসার আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাড. তাওফিকুল ইসলাম দিপু , জামায়াত নেতা  উপাধ্যাক্ষ মাওলানা আল আমিন, শ্রমিক নেতা জনাব আব্দুর রহমান, নজরুল ইসলাম মাস্টার, মোঃ সুমন হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ কাজী জাহিদ,মোঃ আব্দুল মালেক, আব্দুস সালাম মোল্লা, সেলিম হোসেন, ডাক্তার মিজানুর রহমান,আবুল বাশার সহ অসংখ্য জামায়াত নেতৃবৃন্দ ও সহযোগী সদস্যগণ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102