মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গুলি: বিতর্কের জেরে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার বাবু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৮৪ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতার হাতে আটক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত জাহিদুল ইসলাম বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাবু নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হলো।

বুধবার (১১ জুন) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্য পদসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।” ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১০ জুন) রূপগঞ্জে জনতার হাতে অবরুদ্ধ ছাত্রলীগের এক নেতাকে উদ্ধার করতে গিয়ে জাহিদুল ইসলাম বাবু এলোপাতাড়ি গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় একজন স্থানীয় ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েন বাবু।

বহিষ্কারের পাশাপাশি ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীকে জাহিদুল ইসলাম বাবুর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় সংসদ। একই সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102