বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৪৫ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় সেক্রেটারি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সম্ভাব্য এমপিপ্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

 

বুধবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলার মোগড়াপাড়া জামায়াতের অফিসে এ সংবাদ করেন তিনি।

 

ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, একটি গোষ্ঠি আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। কলতাপাড়া ফাযিল মাদরাসায় সভাপতি হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক কোনো প্রভাব নেই। ইসলামি আরবি বিশ^বিদ্যালয় যোগ্য মনে করেছে বিধায় তারা আমাকে সভাপতি করেছে। এতে কারো কোনো হাত নেই।

 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই মাদরাসাটি অবহেলিত অবস্থায় আছে। পুরো সোনারগাঁয়ে একটিমাত্র ফাযিল মাদরাসা। তারপরও এই প্রতিষ্ঠানটি অবহেলিত অবস্থায় আছে। আমি সভাপতি হওয়ার পর এই মাদরাসাকে আলিমের সেন্টার করেছি। এছাড়া কামিল মান করার জন্য আবেদন করেছি।

 

জামায়াতের এই নেতা বলেন, এর আগে কিছু টিচার নিয়মিত প্রতিষ্ঠানে আসতো না। এমনকি তারা মনমতো ক্লাস করতো। আমি সভাপতি হওয়ার পর থেকে সব টিচার ১০টা থেকে ৪টা পর্যন্ত থাকার বাধ্য করেছি। ফলে ইবরাহীম স্যার ও একটি কতিপয় গোষ্ঠী আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে।

 

আরও বলেন, আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে সোমবার মানববন্ধন করেছে। এতে আমার খুব মানহানি হয়েছে। এর ফলে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। পরিশেষে তিনি সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকা এবং এলাকাবাসীর সবার সহযোগিতা কামনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলা উত্তরের আমির মাওলানা মো. ইসহাক, জামায়াত নেতা মো. রবিউল হোসাইন, জামায়াতের যুব বিভাগের নেতা সোহানুর রহমান সবুজ প্রমুখ।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102