মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বন্দরে শীর্ষ মাদক কারবারির বাড়িতে হানা, মাদক-অস্ত্রসহ মেয়ে ও ভাতিজা আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৮৬ 🪪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত গাজীর বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী পরিচালিত যৌথবাহিনী। মঙ্গলবার (১০ জুন) গভীর রাতে উপজেলার নবীগঞ্জ রসুলবাগ এলাকায় এই অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় ধারালো অস্ত্র এবং ২৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসময় গাজীর মেয়ে ও ভাতিজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন—শীর্ষ মাদক ব্যবসায়ী মৃত আব্দুল সামাদ মিয়ার পুত্র গাজী মিয়ার মেয়ে লিজা (২৩) এবং তার ভাতিজা বাবু (৩৬)।

বুধবার (১১ জুন) যৌথবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গাজী মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে বাড়িটি থেকে ৫০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন, বিপুল সংখ্যক দেশীয় ধারালো অস্ত্র এবং বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত গাজী মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও মোবাইল ফোনসহ ২ জনকে আটক করা হয়েছে। মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102