মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামী’র গণসংযোগ  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ প্রেস ক্লাবে নবাগত এসপি: নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে ডা. মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন সোনারগাঁয়ে পুকুর ও নদীতে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত পুলিশি পাহারায় মাসদাইর কবরস্থানে শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের দাফন যারা শিল্প-সাহিত্যে জড়িতদেরকে অনুৎসাহিত নয় অনুপ্রেরণা দিতে হবে: অধ্যাপক ড. দিদারুল আলম সিদ্ধিরগঞ্জে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি  গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ

আড়াইহাজারে ফেরি থেকে ছিটকে মেঘনায় অটোরিকশা: শাশুড়ি-পুত্রবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৮৪ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিশনন্দী ফেরিঘাট দিয়ে মেঘনা নদী পার হওয়ার সময় একটি অটোরিকশা ফেরি থেকে ছিটকে নদীতে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। ঘটনার প্রায় ১৩ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন খালেদা বেগম (৫৫) ও তার পুত্রবধূ ফারজানা বেগম (২২)। তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের বাসিন্দা। শনিবার (৭ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার ভোর পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আসা অটোরিকশাটি বিশনন্দী-কড়িকান্দি রুটের ফেরিতে ওঠে। এ সময় অটোরিকশার চালক কুদ্দুছ ও ফারজানার স্বামী সাগর মিয়া গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু অটোরিকশার ভেতরে বসা ছিলেন খালেদা বেগম, তার ছেলে কামাল হোসেন এবং পুত্রবধূ ফারজানা বেগম। ফেরি ছাড়ার পর সামান্য ঝাঁকুনিতে অটোরিকশাটি কাত হয়ে সরাসরি মেঘনা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার জন্য ফেরি কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন স্বজন ও স্থানীয়রা। তাদের অভিযোগ, ফেরিটির পেছনে যাত্রীদের নিরাপত্তার জন্য কোনো রেলিং বা সুরক্ষা বেষ্টনী ছিল না। দীর্ঘদিন ধরেই ঘাটটিতে চলাচলকারী ফেরিগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানান তারা।

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় খালেদা বেগমের ছেলে কামাল হোসেনকে (১৯) জীবিত উদ্ধার করা সম্ভব হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযানে নামে। দীর্ঘ চেষ্টার পর বিকেলে অটোরিকশাসহ নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

বিকেলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে এবং এর ভেতর থেকে শাশুড়ি-পুত্রবধূর মরদেহ পাওয়া গেছে।”

এই ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। একটি পরিবারের আনন্দযাত্রা মুহূর্তেই বিষাদে পরিণত হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102