রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

সবাইকে ঈদুল আজহা’ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আলাউদ্দিন বারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৮৭ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন বারী।

শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় আলাউদ্দিন বারী বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। এই আনন্দঘন দিনে আমি নারায়ণগঞ্জবাসীসহ দেশের সকল মুসলিম ভাই-বোনকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। কোরবানির ত্যাগের মাধ্যমে আমরা যেন সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করতে পারি।”

তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করার পাশাপাশি বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ‘দেশনেত্রী’ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। একই সাথে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন।

বারী আরও বলেন, “ঈদের এই পবিত্র দিনে আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে ধনী-গরিব নির্বিশেষে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102