মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জবাসীকে জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৭৩ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল। একই সঙ্গে তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার ৫জুন এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন ও দোয়া কামনা করেন।

ত্যাগের মহিমার কথা উল্লেখ করে উজ্জ্বল তাঁর বার্তায় বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, কোরবানি ও সহমর্মিতার মহান শিক্ষায় অনুপ্রাণিত করে। এই ত্যাগের শিক্ষাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাই।”

দলের শীর্ষ নেতৃত্বের কথা স্মরণ করে তিনি বলেন, “এই আনন মুহূর্তে গণতন্ত্রের জন্য  অবিচল নিষ্ঠা ও ত্যাগ আমাদের জন্য পাথেয়। পাশাপাশি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করি, যেন তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দল আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে জনগণের অধিকার আদায়ে সক্ষম হয়।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি বলেন, “আসুন, সকল ভেদাভেদ ভুলে ধনী-গরিব নির্বিশেষে আমরা একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করি। “তিনি নারায়ণগঞ্জসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতিও ঈদের শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102