বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রায় ঘোষণার ৫ দিনের মধ্যে র‍্যাবের জালে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৪১ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর খুনসহ ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে রায় ঘোষণার মাত্র পাঁচ দিনের মাথায় গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। সোমবার (২ জুন ২০২৫) সন্ধ্যায় সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকা থেকে মোঃ রাসেল (৩০) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, বিগত ২৫ জানুয়ারি ২০২০ তারিখ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম ডিপো থেকে নরসিংদীর ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পথে সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর ব্রিজের পূর্ব পাশে চালক মোঃ হোসেন আলী প্রকৃতির ডাকে সাড়া দিতে কাভার্ড ভ্যানটি থামালে চালক ও তার সহকারী (হেলপার) মোঃ সাগর গাড়ি থেকে নামেন। এসময় অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাত চাকু ও ছুরিসহ তাদের ঘিরে ফেলে এবং সবকিছু দিয়ে দিতে বলে। তারা বাধা দিলে ডাকাতরা হেলপার সাগরের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ডাকাতরা মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার পরপরই হাইওয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাভার্ড ভ্যানের চালক হোসেন আলীর সহায়তায় পুলিশ সাগরকে দ্রুত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ আসাদুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি খুনসহ ডাকাতি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৮ মে ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ডাকাতির সাথে জড়িত পলাতক আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিল।

রায় ঘোষণার পর থেকেই র‍্যাব-১১, নারায়ণগঞ্জ পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত রাসেল ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার তাতরাকান্দা গ্রামের মজিবর তালুকদার ও জরিনা বেগম দম্পতির ছেলে। সে বর্তমানে সোনারগাঁও থানার কাঁচপুর সোনাপুর এলাকায় বসবাস করছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করার জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। এই ঘটনায় অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারেও র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102