শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

অ্যাড. মতিনের উদ্যোগে জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে কলাগাছিয়ায় দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৪৭ 🪪

 বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান মতিনের ব্যক্তিগত উদ্যোগে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেল ৪টায় কলাগাছিয়ার ঘারমোড়া এলাকায় অ্যাডভোকেট মতিউর রহমান মতিনের আয়োজনে এই কর্মসূচি পালন করেন স্থানীয় দলীয় নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু।

অ্যাডভোকেট মতিউর রহমান মতিনের সভাপতিত্বে এবং কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশিদ লিটন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক উদ্দিন আহম্মেদ, ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহিউদ্দিন আহমেদ শিশির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মোঃ মকুল এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এই উদ্যোগটি স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102