সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকীতে না’গঞ্জ মহানগর কৃষক দলের দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে জাকির খান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১৩ 🪪

বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দল এক দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার (৩০ মে) নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে যত্নসহকারে রান্না করা খাবার বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি সালেহ আহমেদ রনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির বিশিষ্ট নেতা জাকির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর পরিবহন শ্রমিক দলের সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন, সিটি বন্ধন পরিবহন লিমিটেডের পরিচালক মো. ইউসুফ হাসান ও মো. শাহাদাত হোসেন খান লিটন, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম এবং মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দিদার খন্দকার।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সহ-সভাপতি মো. সেলিম, সহ-সাধারণ সম্পাদক মো. মাসুম মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদ, কোষাধ্যক্ষ রিপন শিকদার, সদর থানা কৃষক দল নেতা মো. জুয়েল হোসেন, মো. রিফাত খন্দকার, মো. মাসুম, ১৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. সোহেল শেখ, সহ-সভাপতি মো. আওলাদ হোসেন মনা ও মো. শহীদ, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন খান, সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, আব্দুর রহমান সুজন, কোষাধ্যক্ষ মো. ইসমাইল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিপ্লব দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক রনি, সহ-কোষাধ্যক্ষ মো. রুবেল এবং সদস্য মো. শাওন, মো. রিপনসহ মহানগর ও সদর থানা কৃষক দলের কয়েক শতাধিক নেতাকর্মী।

শোক ও শ্রদ্ধার আবহে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীরা জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102