সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসিকের ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আক্তারের অবৈধ হাট সরকার বদলালেও মেলেনি বিচার: ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে ২২ মে সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ নারায়ণগঞ্জে সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অদক্ষতায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা সাফল্যের এক বছর: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির বিশাল র‍্যালী ও সমাবেশ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি

সনমান্দী ইউনিয়নে জিয়াউর রহমানের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৫৮ 🪪
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সনমান্দী ইউনিয়ন বিএনপি উদ্যাোগে মিলাদ, দোয়ার মাহফিল ও কাঙ্গালি ভোজ এর আয়োজন।

 

শুক্রবার(৩০মে)সকাল থেকেই উপজেলার সনমান্দী ইউনিয়নে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক  ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন

 

উপজেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক ও সনমান্দী ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি এডভোকেট আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ আাতাউর রহমান।

 

আলোচনা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। সেই সঙ্গে এদেশের মানুষের সার্বিক কল্যাণ কামনা করা হয়।পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন নেতারা।

 

এই সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুব দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোহন,সোনারগাঁ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুমন,সনমান্দী ইউনিয়ন যুবদলের আহবায়ক খন্দকার রেজাউল, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ শিকদার,সনমান্দী ইউনিয়ন যুবদল নেতা জয়নাল আবেদীন, জসীম ভূঁইয়া, আল আমিন,মাসুৃম,জীবন সহ প্রমুখ।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102