বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে খোকন সানি’র বিনম্র শ্রদ্ধা  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৬৫ 🪪

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা খোকন সানি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোকন সানি এক শোকবার্তায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

বার্তায় খোকন সানি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা। তাঁর বিচক্ষণ নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত হয়েছিল এবং তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস। তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে শহীদ জিয়ার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।”

খোকন সানি বলেন, দেশের সংকটময় মুহূর্তে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ও অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তিনি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর রেখে যাওয়া আদর্শ বুকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102