বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে নূর হানিফের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২২৩ 🪪

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নূর হানিফ।

এই উপলক্ষে তিনি এক শোকবার্তায় বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর অসামান্য নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত হয়েছিল এবং তিনি জাতির মধ্যে নতুন আশার সঞ্চার করেছিলেন।”

নূর হানিফ আরও বলেন, “জিয়াউর রহমান শুধুমাত্র একজন বীর মুক্তিযোদ্ধাই (বীর উত্তম) ছিলেন না, তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক যিনি দেশের ক্রান্তিকালে হাল ধরেছিলেন। তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়েছিল। তাঁর আদর্শ ও দেশপ্রেম আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা।”

সাবেক এই ছাত্রদল নেতা আরও উল্লেখ করেন, “শহীদ জিয়ার শাহাদাৎ দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।”

এই দিনে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102