বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে: ফরিদা আখতার নির্বাচনী প্রচারের প্রথম দিনেই নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান: বিশাল সমাবেশের প্রস্তুতি এনসিপির আল আমিনকে সমর্থন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ–৫ আসনে মাথাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারিকুল ইসলাম সুজন প্রতীক বরাদ্দের দিনেই আচরণবিধি লঙ্ঘন: গণসংহতি আন্দোলন নির্বাচন পরিচালনা কমিটির গভীর শঙ্কা নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক সোহাগকে অপহরণ মূল পরিকল্পনাকারী জিতুকে পুলিশ ধরতে পারেনি হুমকির আতঙ্কে পরিবার ফতুল্লা থানা বিএনপির নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা ট্যাক্সি মালিক সমিতির প্রতিবাদ সভা: টিপু ভাইকে ‘মানবতার ফেরিওয়ালা’ আখ্যা দিলেন মনির অলীরা নিজের জীবন উৎসর্গ করে আল্লাহপাকের হেদায়েতের বাণী প্রচার করাই ছিল তাদের মূল লক্ষ্য: জোসেফ বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ‘হৃদম প্লাজা গ্রে থান মালিক সমিতি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বৃষ্টি উপেক্ষা করে যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর দাওয়াতী মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১০৩ 🪪

যুব সমাজকে তাগুতি ও কায়েমী শাসন ব্যবস্থা, ইসলাম ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সর্বব্যাপী সংগ্রামে অবতীর্ণ হওয়ার পাশাপাশি সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হওয়ার আহ্বানে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ (২৯ মে ২০২৫ ঈ.) বৃহস্পতিবার বাদ আছর চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ থেকে যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে দাওয়াতী মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি বাগে জান্নাত মসজিদ থেকে শুরু হয়ে চাষাঢ়া বিকিএমএ ভবন এর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান এর সভাপতিত্বে ও প্রকাশনা বিভাগের সম্পাদক হাফেজ রিয়াদ হাসান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন
বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক আল-আমিন রাকিব ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বাইতুল মাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মো রফিকুল ইসলাম, সংগঠন বিভাগের সম্পাদক মো সোহান খান, সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক হাজী লিয়াকত হোসেন, প্রচার বিভাগের সম্পাদক মো ইসমাইল ইসলাম , মজলিসে আমেলা সদস্য মো জাবেদ আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: বাদশাহ মিয়া, মো: ইমরান, মো আনোয়ার হোসেন, মো মনারুল ইসলাম, মো হাসান, মো আসগর আলী দিপু, হাফেজ হারুনুর রশিদসহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102