মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে এড. টিপুর বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৪৭ 🪪

স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই বিনম্র শ্রদ্ধা জানান।

শোকবার্তায় এডভোকেট টিপু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। তাঁর অসামান্য দূরদর্শিতা, ইস্পাতকঠিন সততা আর গভীর দেশপ্রেম তৎকালীন জাতিকে নতুন পথের দিশা দেখিয়েছিল। তিনি কেবল বাংলাদেশী জাতীয়তাবাদেরই প্রবক্তা ছিলেন না, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় তাঁর বলিষ্ঠ অবদান জাতি চিরদিন সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে।”

তিনি আরও উল্লেখ করেন, “শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং ১৯ দফা কর্মসূচি যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই একটি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁর শাহাদাৎ বার্ষিকীতে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে, তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় শপথ গ্রহণ করছি।”

বার্তার শেষে এডভোকেট টিপু দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি শহীদ রাষ্ট্রপতির মহান আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের সার্বিক কল্যাণে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102