শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি সোনালী সমাজ গড়তে হলে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন- মুহাম্মদ আবদুল জব্বার বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি রায়হান কবির ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে কাল নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ বিদ্যুতের শক দেওয়ার যন্ত্র ও সুইচ গিয়ারসহ ২ ডাকাত গ্রেফতার করেছে সদর থানা পুলিশ  নারায়ণগঞ্জে জেলা পরিষদ প্রশাসক ও এসপি’র সাথে ‘আমরা জুলাই যোদ্ধা’র সৌজন্য সাক্ষাৎ গোগনগর ইউপি নির্বাচন: পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৬নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন তরুণ সমাজসেবক হাসান ফরাজি নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন

শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকীতে না’গঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিমের বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২০৯ 🪪

বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব, সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম।

এক শোকবার্তায় তিনি এই শ্রদ্ধা জ্ঞাপন করেন। বার্তায় সলিমুল্লাহ করিম সেলিম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। দেশের ক্রান্তিকালে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন এবং যুদ্ধ পরবর্তী দেশ গঠনে তাঁর অবদান অবিস্মরণীয়।

“তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম বুকে ধারণ করে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রজন্ম দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তাঁর শাহাদাত দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর রেখে যাওয়া আদর্শে উজ্জীবিত হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করছি।

“সলিমুল্লাহ করিম সেলিম শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে তাঁর প্রদর্শিত পথে চলার এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে প্রজন্ম দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ উপলক্ষে জেলা প্রজন্ম দলের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102