বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

না’গঞ্জ সদরে শব্দদূষণ বিরোধী অভিযান: ৫ পরিবহনকে জরিমানা, হর্ন জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪৩ 🪪

 নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৭ মে) পরিচালিত এই অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে পাঁচটি পরিবহনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের ব্যবহৃত নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, জব্দকৃত পরিবহনগুলো শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘন করে উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করছিল, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী এই জরিমানা আরোপ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে শব্দদূষণের পাশাপাশি অন্যান্য দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102