বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

সোনারগাঁয়ে পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মাণে শীর্ষক করণীয় আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪৮৬ 🪪
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৬মে) সন্ধ্যায় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে সোনারগাঁ রয়েল রিসোর্ট এ সভা অনুষ্ঠিত হয়েছে।

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর সহযোগিতায় ঐতিহাসিক সোনারগাঁয়ে বিভিন্ন জায়গায় যেসব পর্যটক গড়ে উঠেছে এবং দেশ-বিদেশ থেকে যারা এইসব এলাকায় ঘুরতে আসেন তাদের সার্বিক নিরাপত্তায় এবং তাদের সেবার মান উন্নয়নে পর্যটকদের সুরক্ষায় মাদক, কিশোর গ্যাং, ধূমপান,পরিষ্কার – পরিছন্নতা,সামাজিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষায় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন সাংবাদিক, পর্যটক এরিয়ার বিভিন্ন ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আলোচনায় বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আমাদের সোনারগাঁওয়ে পর্যটক এরিয়ায় যাহাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেমন চাঁদাবাজি , চুরি, মারামারি,ছিনতাই – ডাকাতি ইত্যাদি না ঘটে তা প্রতিহত করার জন্য তাৎক্ষণিক আইনানুক ব্যবস্থা গ্রহণ করা এবং সরকারের পাশাপাশি আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরো বলেন, সোনারগাঁপয়ে পর্যটক এরিয়া গুলো আমাদের একটি সম্পদ। এই সম্পদ গুলোকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে। তার জন্য যে কোন দুর্যোগ মোকাবলায় আমাদের সচেতন থাকতে হবে।

প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেন, সোনারগাঁয়ের ইতিহাস ঐতিহ্য রক্ষায় যে কোন জায়গায় আইনশৃঙ্খলার অবনতি হলে আমাদেরকে অবগত করবেন। আমারা সাথে সাথে তা প্রতিরোধ করার চেষ্টা করব। আমি আপনাদের সকলকে সাথে নিয়েই কাজ করতে চাই। আপনারা পাশে থাকলে কাজগুলো সহজ হবে।

এ সময়, পর্যটকদের সুরক্ষায় সাংবাদিকরা বলেন, আমাদের দেশে বিচার বিভাগ ঠিক নেই। যার কারণে অপরাধীরা অনায়াসে পার পেয়ে যাচ্ছে।অন্যায় অপরাধ করো তারা সেখান থেকে বেরিয়ে আসছে। যদি বিচার বিভাগ মাদক ও দুর্নীতিসহ সকল ক্ষেত্রে ন্যায় বিচারে প্রতিজ্ঞাবদ্ধ থাকতো, তাহলে সমাজে এমন ঘটনা আর হত না। তাই সর্বপ্রথম রাজনৈতিক দল সহ ন্যায় বিচারে ঐক্যমত গঠন করতে হবে। তাহলে পর্যটকরা এসে নিরাপদে ঘুরতে পারবে ও শান্তি চলাফেরা করতে পারবে।

এ সময়, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধক হিসাবে ছিলেন বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনির হোসেন। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রিজিওয়ানাল টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (পিপিএম)।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর লেখক ও গবেষক সেলিম রেজা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিডিউর ফোজিয়া মোবাসেরা নীলা , সোনারগাঁ টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন, সোনারগাঁও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান, পর্যটক এরিয়ার পানাম নগর সিটির ইনচার্জ মোহাম্মদ সিয়াম চৌধুরী, স্হানীয় গণমাধ্যম কর্মী,পযর্টন সম্পৃক প্রতিষ্ঠানের প্রতিনিধি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102