শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জবাসীকে নাসিক প্রশাসক সাখাওয়াতের “ঈদ” শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা ওলামা দল নেতা আমজাদ হোসেন মিশনপাড়া এলাকায় মহানগরী জামায়াতের ঈদ সামগ্রী বিতরন ঈদের হাসি আনন্দ ভাগাভাগি করতে সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান -মুহাম্মাদ জামাল হোসাইন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মাজেদুর রহমান তাঈন নারায়ণগঞ্জবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা মোহাজ্জেম হোসেন সাগর আপনারা কোটি টাকায় বিরিয়ানি খান, শ্রমিকের জোটে না বুট-মুড়ি’: এড.ইসমাইল  নারায়ণগঞ্জের পথশিশুদের মাঝে মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপু’র ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গার মোড় যুব সমাজের ইদ সামগ্রী বিতরণ

হাজার হাজার নেতাকর্মী নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন জাকির খান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭৭ 🪪
বিশাল গাড়ি বহরে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সদস্য জাকির খান। এসময় তার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার (২৬ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।
এদিকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাকির খানের সাথে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, জেলা প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, সকালে নারায়ণগঞ্জ শহর থেকে চার শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। এ সময় হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে সেখানে পৌঁছলে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে মাজার জিয়ারত করে ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশাল গাড়ি বহরে থাকা নেতাকর্মীতে মাজার প্রাঙ্গন লোকে লোকারণ্য হয়ে যায়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102