রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

ঈদের ১০ দিন পূর্বে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবীতে শ্রমিক জাগরণ মঞ্চ’র বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৬৩ 🪪
আসন্ন ঈদুল আজহার ১০ দিন আগে সকল শ্রমিকদের পূর্ণ মজুরি ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিক জাগরণ মঞ্চ’র উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় ।
রবিবার ২৫ মে বিকাল ৪টায় নারায়ণগঞ্জ চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক।
শ্রমিক জাগরণ মঞ্চের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুস সবুর এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, শ্রমিক জাগরণ মঞ্চ’র সাধারণ সম্পাদক জিয়াসমিন আক্তার, পরিবহন শ্রমিক নেতা সবুজ শেখ, ছাত্র জাগরণ মঞ্চের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রাজিয়া রিয়া প্রমুখ।
সমাবেশে শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক বলেন, ক্রোনী গ্রুপ, মীন এপারেলস সহ শ্রমিকরা তাদের বকেয়া বেতন পাওনা পাবে কিনা তা অনিশ্চিত হয়ে উঠেছে। ঐসব ফ্যাক্টরির সাধারণ শ্রমিক কর্মচারীরা প্রায় ৩ মাসের বকেয়া বেতন পাওয়া হয়েছে। কিন্তু মালিক পক্ষ তা পরিশোধ করার কোন উদ্যোগ গ্রহণ করছে না। উল্টো শ্রমিকরা বেতন বোনাস চাইতে গেলে সারা দেশে সকাল-সন্ধ্যা শ্রমিক কর্মচারীদের উপর নির্যাতন মামলা জূলুম চালাচ্ছে মালিক শ্রেণির বুর্জুয়া ব্যক্তিরা। দেশের শ্রমিক কর্মচারীরা অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছে। সমস্যা সমাধান হচ্ছে না। আরো নতুন নতুন সমস্যা তৈরি করছে মালিক শ্রেণীর ধনী লোকেরা। শ্রমিক জাগরণ মঞ্চ ঈদের ১০ আগে শ্রমিকদের পূর্ণ বেতন ও পূর্ণ বেসিকের সমান ঈদের বোনাস দাবি মেনে নেয়ার জন্য মালিক শ্রেণীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102