শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হরিজন কলোনিতে কথনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্দরে পাওনা টাকা আনতে গিয়ে যুবক নিখোঁজ, থানায় জিডি প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে সদর থানা বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত: না’গঞ্জের লিঙ্ক রোডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ  আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপোসহীন সারা বিশ্বে একজনও খুঁজে পাবেন না: এ্যাড. টিপু সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন, প্রাথমিক ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৭ 🪪

দেশের সুতা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিওয়াইএমএ) ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ মে) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হয়, যেখানে অ্যাসোসিয়েট গ্রুপের ফলাফল প্রাথমিকভাবে জানানো হয়।

নির্বাচনে ভোট গ্রহণ ও গণনার পর অ্যাসোসিয়েট গ্রুপের ৮ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শেষে ৬ জন প্রাথমিকভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন। বিজয়ীরা হলেন: মোঃ মজিবুর রহমান, ফয়সাল আহাম্মাদ (দোলন), মোহাম্মদ মুসা, মোহাম্মাদ জাহিদ হাসান, মোঃ মাহফুজুর রহমান খান (মাহফুজ) এবং জীবন সাহা।

এর আগে, সাধারণ গ্রুপের ১৬ জন প্রার্থীর মধ্যে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪-এর ১৭ অনুচ্ছেদ অনুযায়ী অবশিষ্ট ১৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এই গ্রুপের নির্বাচিত সদস্যরা হলেন: এম. সোলায়মান, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জীত রায়, আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, মোঃ সিরাজুল হক হাওলাদার সিরাজ, মোঃ আকবর হোসেন, মোহাম্মদ আকরাম, শ্রী গৌতম সাহা, মোঃ তাইজু উদ্দিন আহমেদ, মোঃ জোবায়ের আলম ঝলক, মোঃ সাইদুর রহমান, আব্দুল্লাহ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম, মোঃ মাহমুদুল হোসেন লিংকন এবং মোঃ বিল্লাল হোসেন।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা। বোর্ডের অন্য সদস্যরা ছিলেন ব্যারিস্টার মেহেদী হাসান ও মোঃ হাবিব ইব্রাহিম। আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন আলহাজ্ব মুহাম্মাদ আইয়ুব এবং সদস্য হিসেবে ছিলেন আলহাজ্ব নিছার উদ্দিন কামাল ও মোঃ মকবুল হোসেন।

সংগঠনের এই নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে, যা সংগঠনের গণতান্ত্রিক চর্চার প্রতিফলন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102