রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

খানপুর হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান, দালাল আটক ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩৫ 🪪

নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য রুখতে আজ এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সার্বিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।

শনিবার (২৪ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে হাসপাতাল চত্বরে রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত করে অবৈধ কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় এক দালালকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত দালাল দীর্ঘদিন ধরে হাসপাতালে আগত সহজ-সরল রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে হয়রানি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

তাৎক্ষণিকভাবে, আটককৃত দালালকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারার অধীনে দোষী সাব্যস্ত করে ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।

এসময় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শাহরিয়ার পারভেজ ভবিষ্যতে ওই দালালকে হাসপাতাল বা এর আশপাশের এলাকায় দেখা গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোরভাবে সতর্ক করেন।

হাসপাতালের পরিবেশ সুষ্ঠু রাখা এবং রোগী ও তাদের স্বজনদের হয়রানি থেকে রক্ষা করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এ ধরনের পদক্ষেপে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102