সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

বন্দরে পিকআপ-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আহত ৫, আশঙ্কাজনক ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৭৯ 🪪

নারায়ণগঞ্জের বন্দরে একটি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালকসহ অন্তত পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় গ্লাস ফ্যাক্টরির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ন ২৩-৩১১৭ নম্বরের একটি পিকআপ ভ্যান মদনপুরের দিক থেকে মদনগঞ্জের দিকে যাচ্ছিল। পথে তালতলা গ্লাস ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর পাঁচ যাত্রী গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন- বন্দর উপজেলার সোনাচরা এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে আকাশ (৩০), নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার রায়হান পুলক (৪৩) এবং একই এলাকার মোজাম্মেল (৩৫)। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহত দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও ইজিবাইকটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পিকআপ ভ্যানের চালক ঘটনার পর পলাতক রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102