মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামী’র গণসংযোগ  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ প্রেস ক্লাবে নবাগত এসপি: নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে ডা. মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন সোনারগাঁয়ে পুকুর ও নদীতে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত পুলিশি পাহারায় মাসদাইর কবরস্থানে শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের দাফন যারা শিল্প-সাহিত্যে জড়িতদেরকে অনুৎসাহিত নয় অনুপ্রেরণা দিতে হবে: অধ্যাপক ড. দিদারুল আলম সিদ্ধিরগঞ্জে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি  গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ

আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৯০ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন শ্রমিক কামরুল হাওলাদার (৩০), আতিক (২৫), সোহাগ (৩২) এবং মো. আফ্রিদী (২৪)। এদের মধ্যে কামরুল হাওলাদারের শরীরের ৩.৫০ শতাংশ, আতিকের ৫ শতাংশ, সোহাগের ১.৫০ শতাংশ এবং মো. আফ্রিদীর শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তবে তারা সকলেই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ডা. শাওন বিন রহমান জানান, “নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চার শ্রমিক আমাদের এখানে ভর্তি হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।”

তিনি আরও জানান, দগ্ধ শ্রমিকরা সবাই আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকার মিথিলা টেক্সটাইলের শ্রমিক এবং ওই ভাড়া বাসায় থাকতেন। ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন কাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102