বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের পথশিশুদের মাঝে মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপু’র ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গার মোড় যুব সমাজের ইদ সামগ্রী বিতরণ দেওভোগে মানবিক সমাজ কল্যাণ পরিষদের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় ‘মেড ইন বাংলাদেশ’কে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায় মোরশেদ সারোয়ার সোহেল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বন্দর থানা জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ  নারায়ণগঞ্জবাসীকে জাকির খানের পক্ষ থেকে আক্তার হোসেন অপুর ঈদের শুভেচ্ছা সনমান্দী ইউনিয়নে নতুন চমক,নির্বাচনে আসছেন বিউটি  জাকির খানের পক্ষ থেকে ফতুল্লায় হাজী সুমন মাহমুদের ঈদ উপহার বিতরণ

না’গঞ্জ জেলা পরিষদে নতুন ঠিকাদারদের লাইসেন্স প্রদান ও ডিসির দিকনির্দেশনামূলক বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৭৭ 🪪

নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে নতুন ঠিকাদারদের মাঝে লাইসেন্স বিতরণ করা হয়েছে। বুধবার (২১ মে) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই লাইসেন্স প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা যে যে অবস্থানে আছি, সেই অবস্থান থেকে দেশটাকে যদি সবাই ভালোবাসি তাহলে দেশের উন্নয়ন সম্ভব। আপনারা যারা আছেন তারা যদি নিজেদের অবস্থান সঠিক রাখেন তাহলে আগামী প্রজন্ম আপনাকে অনুসরণ করবে। আপনার কর্মই আপনাকে সবার মাঝে বাঁচিয়ে রাখবে।”

তিনি আরও বলেন, “পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আমাদের রাষ্ট্রের যে সীমিত সম্পদ সেটা কাজে লাগাতে হবে। এ সম্পদ ও অর্থ যেন অপচয় বা অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এ অর্থ আপনার, আমার। শুধু যদি নিজেরটা ভাবি তাহলে হবে না, সকলকে নিয়ে ভাবতে হবে।” আত্মনির্ভরশীলতার ওপর জোর দিয়ে তিনি বলেন, “অন্যরা আমাদেরকে দিকনির্দেশনা দেবে সেটা চাই না। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। আমরা যে স্বপ্ন দেখি, সেটা আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে।”

কাজের মানোন্নয়ন ও প্রতিবন্ধকতা মোকাবিলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “কাজ করার সময় যে সমস্যাই আসুক, সেটা প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাজের গুণগত মান ঠিক রাখতে হবে। দায়িত্ব আমাদের সকলের, কারও একার দায়িত্ব না।”

পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য প্রত্যেকের গাছ লাগানো উচিত।” মাদকের ভয়াবহতা সম্পর্কে তিনি বলেন, “আজকে আমরা মাদক নিয়ে শঙ্কিত, চারদিকে মাদকের ছড়াছড়ি। মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে হলে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।”

সবশেষে, একটি সুন্দর ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমরা যে ভালো কাজগুলো করবো তাতে আপনারা পাশে থাকবেন। তাহলেই একটি গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারবো।”

প্রধান অতিথির বক্তব্যের পর তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হোসনে আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেনসহ জেলা পরিষদ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102