রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

বক্তাবলীতে ছেলেকে বাঁচাতে গিয়ে ছিচকে সন্ত্রাসীদের হামলার শিকার হলো সোহেল সরকার 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৫০ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে ছেলেকে বাচাতে গিয়ে স্থানীয় ছিচকে সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়েছে ব্যবসায়ী সোহেল (৪৪) সরকার। ইমরান-ইস্রাফিল গংরা সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করানো হয়।
বুধবার (২১ মে) বেলা ১১ টার দিকে বক্তাবলীর রামনগরস্থ বিসমিল্লাহ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সোহেল সরকার আলীরটেক ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার কামাল উদ্দিন সরকারের ছেলে। এ ঘটনায় আহত সোহেল সরকার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ডিগ্রিরচর এলাকার সোহেল সরকারের ছেলে আনাস (১৮) তাহার মালিকানাধীন মিশু গাড়ি চালিয়ে বিসমিল্লাহ মার্কেট এলাকায় যাওয়া মাত্র ছিচকে সন্ত্রাসী বক্তাবলীর গঙ্গানগর এলাকার আতাবরের ছেলে ইমরান, ইস্রাফিল সহ আরো কয়েকজন মিলে মিশুক গাড়ি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে প্রতিবাদ করতে গেলে আনাসকে মারধর করে আহত। পরে সোহেল সরকার খবর পেয়ে ছেলেকে বাঁচাতে গেলে ইমরান, ইস্রাফিল, ইয়াসিন, আতাবর সহ আরো কয়েকজন মিলে সোহেলকেও মারধর করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সোহেলের পিঠে আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় সোহেলের পকেটে থাকা ২১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে সোহেলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা করানো হয়।
ফতুল্লা মডেল থানার এসআই আবুল বাসার অভিযোগ দায়েরের বিষয় সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102