শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল  ​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা

শিক্ষাখাতে ২৫% বাজেট বরাদ্দ ও জাতীয়করণের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯৫ 🪪

শিক্ষাখাতে জাতীয় বাজেটের ন্যূনতম ২৫% বরাদ্দ এবং সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জোরালো দাবি উঠেছে এইচএসসি-২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে। মঙ্গলবার (২০ মে) বেলা ১১টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া ডাকবাংলো মিলনায়তনে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

সরকারি কদম রসুল কলেজ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক আহাম্মেদ রবিন স্বপ্নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুলতানা আক্তার, কদম রসুল কলেজের সাবেক শিক্ষার্থী ইফতি আহাম্মেদ জিহাদ এবং বর্তমান শিক্ষার্থী নিলয় আহাম্মেদ, ফাহিমা আক্তার, নিহাদ আহাম্মদ, আসিফ আহাম্মেদ, তাইফা ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষাকে পণ্যে রূপান্তরের চলমান প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। তাঁরা শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধ, সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ এবং শিক্ষা খাতে জাতীয় বাজেটের কমপক্ষে ২৫ শতাংশ বরাদ্দের দাবি জানান। নেতৃবৃন্দ মনে করেন, একটি শিক্ষিত ও দক্ষ জাতি গঠনে এই পদক্ষেপগুলো অত্যন্ত জরুরি।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানোর পাশাপাশি শিক্ষার মৌলিক অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102