রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

না:গঞ্জে যানজট নিরসনে মোবাইল কোর্টের অভিযান, ১৭,৫০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৮৫ 🪪

নারায়ণগঞ্জ শহরে নিরাপদ ও যানজটমুক্ত সড়ক ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ (সোমবার, ১৯ মে ২০২৫) শহরের ব্যস্ততম চাষাঢ়া মোড় এবং গুরুত্বপূর্ণ লিঙ্ক রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সুস্পষ্ট নির্দেশনায় এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব তারিফ আল তাওহীদ-এর বলিষ্ঠ নেতৃত্বে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে সড়কের শৃঙ্খলা ভঙ্গ করে অবৈধভাবে যানবাহন পার্কিং করার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১৩টি মামলা দায়ের করা হয়। এই মামলাগুলোর বিপরীতে মোট ১৭,৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা সম্ভব হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে একটি নিরাপদ, সুশৃঙ্খল এবং জনবান্ধব সড়ক পরিবেশ গড়ে তোলার জন্য জেলা প্রশাসন বদ্ধপরিকর। এই লক্ষ্য বাস্তবায়নে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এই উদ্যোগ শহরের যানজট সমস্যা কমাতে এবং সড়ক দুর্ঘটনা রোধে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102