রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

এই রাবেয়া স্কুলে আর বৈষম্য থাকবে না, ইনশাল্লাহ: মশিউর রনি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৫১ 🪪

“এই রাবেয়া স্কুলে আর বৈষম্য থাকবে না, ইনশাল্লাহ। একজন ডাক্তারের সন্তানের এই স্কুলে যে অধিকার রয়েছে, একজন রিকশাওয়ালার শ্রমিকের সন্তানেরও সমপরিমাণ অধিকার থাকবে।” শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক পরিচিতি সভায় এমনটাই ঘোষণা দিলেন বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

তিনি আরও বলেন, “আমি সব সময় এই স্কুলের উন্নয়নমূলক কাজে, পড়াশোনার ক্ষেত্রে এবং অভিভাবকদের যে কোনো সমস্যা সমাধানে সচেষ্ট থাকব। আমাদের মধ্যে পূর্বে যে বৈষম্যহীনতার অভাব ছিল, তা দূর করে আমরা এই রাবেয়া স্কুলে বৈষম্যহীনভাবে কার্যক্রম পরিচালনা করব। যতদিন এই স্কুলের সভাপতির দায়িত্বে থাকবো, ততদিন এই বিষয়গুলো অক্ষরে অক্ষরে পালন করে যাবো।”

শিক্ষকদের উদ্দেশ্যে মশিউর রনি বলেন, “আপনারা ছাত্র-ছাত্রীদের এমনভাবে গাইড করবেন, যেন তারা স্কুল থেকে বের হওয়ার পরেও তা মনে রাখে এবং কোনো মাদকাসক্ত বা বখাটে ছেলেদের সাথে চলাফেরা না করে।”

ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা মাদকের সংস্পর্শে যাবো না, কোনো খারাপ ছাত্রের সাথে চলাফেরা করবো না। মাদকসেবী কখনো ভালো হতে পারে না, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে না। তাই মাদকসেবীদের থেকে আমাদের দূরে থাকতে হবে।”

রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মিসেস শরীফা মজিদ, এডহক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুস সোবহান, মোহাম্মদ কামরুজ্জামান, মাহবুবা জামান, সদর থানা বিএনপির সভাপতি এডভোকেট এইচএম আনোয়ার প্রধান এবং নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে ইসদাইরের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102