বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের পথশিশুদের মাঝে মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপু’র ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গার মোড় যুব সমাজের ইদ সামগ্রী বিতরণ দেওভোগে মানবিক সমাজ কল্যাণ পরিষদের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় ‘মেড ইন বাংলাদেশ’কে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায় মোরশেদ সারোয়ার সোহেল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বন্দর থানা জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ  নারায়ণগঞ্জবাসীকে জাকির খানের পক্ষ থেকে আক্তার হোসেন অপুর ঈদের শুভেচ্ছা সনমান্দী ইউনিয়নে নতুন চমক,নির্বাচনে আসছেন বিউটি  জাকির খানের পক্ষ থেকে ফতুল্লায় হাজী সুমন মাহমুদের ঈদ উপহার বিতরণ

সততা ও নিষ্ঠা ব্যবসার মূলধন -মুহাম্মদ শহীদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭৫ 🪪
টাকা দশ হাজার খুলবো ব্যবসার দ্বার এই স্লোগানে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 
১৭মে শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম  বলেন আমাদের একটি স্লোগান আছে “টাকা দশ হাজার খুলবো ব্যবসার দ্বার”, এটা শুধু প্রতিপাদ্য বিষয় তা কিন্তু নয়। আপানাদের মনে রাখতে হবে শুরুটা ছোট থেকেই হয়। বড় সেটাপ নিয়ে বড় বড় অফিস নিলেই ব্যবসা হয়না। ব্যবসার মূলধন সততা ও নিষ্ঠা। এসময় তিনি আরো বলেন আল্লাহর রাসূল তিনি নিজে ব্যবসা করেছেন এবং সাহাবিদের ব্যবসায়ী হতে উৎসাহ দিয়েছেন।  এবং কুরআনের একটি আয়াত তুলে ধরে তিনি বলেন সততা ও নিষ্ঠাবান ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে প্রবেশ করবেন।
ঢাকা দক্ষিন অঞ্চলের আইবি ডাব্লিউ ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ডা.আনোয়ারুল আজীম, নারায়ণগঞ্জ মহানগর  আইবি ডাব্লিউ ফাউন্ডেশনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ আবদুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুুল কাইয়ুম, নারায়ণগঞ্জ জেলা আইবি ডাব্লিউ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর আইবি ডাব্লিউ ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সাত্তার আনসারী প্রমূখ।
ব্যবসায়ীদের সততা ও দক্ষতায় এগিয়ে নিতে আইবি ডাব্লিউ ফাউন্ডেশন সর্বস্থরের মাঝে পৌঁছে যাবে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত  ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, ব্যবসায়ী নেতা নিজাম উদ্দিন আহমেদ,  সালাউদ্দিন আহমেদ, মাহাবুব আলম সহ আরো অনেকে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102