সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

সাবেক মেয়র আইভীকে আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট, রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২১০ 🪪

আদালত সূত্রে জানা যায়, রাষ্ট্রপক্ষ আইভীকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

সাবেক মেয়র আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, “সাবেক মেয়র আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। আজ আদালতে আইভীকে সিদ্ধিরগঞ্জে দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই সাথে আমরাও এ দুটি মামলাসহ আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত আরও পাঁচটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্টের আর্জি করি।”

তিনি আরও বলেন, “সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো না পর্যন্ত আমরা পরবর্তীতে আইনি পদক্ষেপ নিতে পারছি না। আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জের দুটি মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেছে। পাশাপাশি অন্যান্য মামলাগুলোতে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে বলে ইতিবাচক মতামত দিয়েছে।” শুনানিকালে ডা. আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আবেদন করেছেন মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা। এছাড়াও একটি মামলায় তাকে ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।”

এর আগে, গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত আইভীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে আইভীর জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

উল্লেখ্য, আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102