বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের পথশিশুদের মাঝে মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপু’র ঈদ উপহার বিতরণ নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গার মোড় যুব সমাজের ইদ সামগ্রী বিতরণ দেওভোগে মানবিক সমাজ কল্যাণ পরিষদের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় ‘মেড ইন বাংলাদেশ’কে আরও এগিয়ে নেবো: ঈদ বার্তায় মোরশেদ সারোয়ার সোহেল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বন্দর থানা জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ  নারায়ণগঞ্জবাসীকে জাকির খানের পক্ষ থেকে আক্তার হোসেন অপুর ঈদের শুভেচ্ছা সনমান্দী ইউনিয়নে নতুন চমক,নির্বাচনে আসছেন বিউটি  জাকির খানের পক্ষ থেকে ফতুল্লায় হাজী সুমন মাহমুদের ঈদ উপহার বিতরণ

জেলা প্রশাসকের উদ্যোগে টিসিবি ডিলারদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৬২ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। এ সময় টিসিবির পণ্য বিতরণ, মূল্য ও গুণগত মান নিয়ে ডিলারদের বিভিন্ন অভিযোগ উঠে আসে।

টিসিবির চেয়ারম্যান ডিলারদের উদ্দেশ্যে বলেন, “একটি পণ্য নিতে চাইলে একবারেই নিন। আমরা সরবরাহ করতে বাধ্য। কোনো সমস্যা বা অভিযোগ থাকলে আমাদের জানান, আমরা সংশ্লিষ্ট কোম্পানির সাথে কথা বলব। তবে কিছু পণ্যের সরবরাহ সীমিত থাকতে পারে।”

তিনি আরও বলেন, “টিসিবির পণ্য ন্যায্য মূল্যে দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য বাজারে পণ্যের সরবরাহ বাড়ানো। এটা সাধারণ ভোক্তাদের জন্য ভর্তুকি মূল্যের বিক্রয় নয়, বরং একটি সেবামূলক কার্যক্রম।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ডিলারদের সতর্ক করে বলেন, “আপনারা যারা টিসিবির লাইসেন্স নিয়েছেন, তাদের মূল দায়িত্ব হলো জনগণকে সঠিক সেবা দেওয়া। পণ্য কম বা বেশি দেওয়ার কোনো অভিযোগ যেন না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে।”

মতবিনিময় সভায় ডিলাররা টিসিবির পণ্য সরবরাহ প্রক্রিয়ায় বেশ কিছু অসঙ্গতির কথা তুলে ধরেন। তারা জানান, পাম অয়েলের দাম নির্ধারিত মূল্য ১২৫ টাকা প্রতি লিটার হলেও তা ১৫০ টাকায় কিনতে বাধ্য হচ্ছেন। এছাড়া ডালের গুণগত মান নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও টিসিবির ডিলাররা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102