শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

বিমানবন্দরে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গ্রেফতার ও বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৬২ 🪪

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী কে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানিয়েছেন, রিয়াদকে আনতে ঢাকায় একটি পুলিশ টিম পাঠানো হয়েছে এবং অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে ।

বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-বিরোধী কার্যকলাপের অভিযোগে রিয়াদকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। এর আগে গার্মেন্টস ব্যবসায়ীকে পোড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে একটি অডিও ভাইরাল হয়েছিল, যা বিতর্ক সৃষ্টি করেছিল ।

২০২৫ সালের ৫ আগস্টের পর থেকেই রিয়াদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। থানা বিএনপির সাধারণ সম্পাদক তাকে বহিষ্কারের বিজ্ঞপ্তি দিলেও সভাপতি শহীদুল ইসলাম টিটু’র স্বাক্ষর না থাকায় তা বাস্তবায়িত হয়নি। ফলে তিনি দীর্ঘদিন দায়িত্বে বহাল ছিলেন ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102