বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

না’গঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে ২৮৯টি রাজনৈতিক মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৬০ 🪪

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা ২৮৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত রোববার এ সংক্রান্ত আদেশ জারি করে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক হিসেবে বিবেচিত হওয়ায় সেগুলো প্রত্যাহার করা হলো।

প্রতিবেদনে বলা হয়, বিগত সরকারের আমলে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের চাপে রাখতে রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলাগুলো করা হয়েছিল। অভিযোগ রয়েছে, এসব মামলার অধিকাংশই ছিল ভিত্তিহীন এবং গায়েবি ঘটনার ওপর প্রতিষ্ঠিত। জানা গেছে, এ ধরনের মামলায় প্রায় ৮০ শতাংশ আসামিই ছিলেন বিএনপির নেতাকর্মী।

দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা এসব মামলায় মাসের পর মাস আদালতে হাজিরা দিয়ে হয়রানির শিকার হয়েছেন। অনেককে বিনা বিচারে কারাগারেও সময় কাটাতে হয়েছে। মামলা প্রত্যাহারের এই সিদ্ধান্তের ফলে বিরোধী দলের নেতাকর্মীদের একটি বড় অংশ আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102