সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

যতদিন না’গঞ্জে আছি, আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো : পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৯০ 🪪

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় যে কোনো প্রভাবশালী ব্যক্তিকেও আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। সোমবার (১২ মে) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা সমন্বিত রাখতে যে যতবড় প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আমি কোনো রকম ছাড় দেব না। এটাই আমার বার্তা।

আসন্ন কুরবানির ঈদ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, পশুর হাট, ইজারা ও অন্যান্য বিষয়ে বিরোধ দেখা দিতে পারে। তবে পুলিশ সাদা পোশাকে তৎপর থাকবে, এবং কোনো অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও যোগ করেন, যতদিন নারায়ণগঞ্জে আছি, আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তাসহ প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও বাস মালিক সমিতির প্রতিনিধিরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102